সভাপতির বাণী

আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যত দেশ ও জাতির কর্ণধার। এদের গভীরে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। কোমলমতি শিক্ষার্থীর অভ্যন্তরে ফুটনোম্মূখ মেধার সুষ্ঠু বিকাশ ও জ্ঞানালয় তৈরীর জন্য নিজেকে নিবেদন করতে চাই।  অধিবাসীরা বরাবরই শিক্ষানুরাগী ও জ্ঞান পিপাশু অথচ অত্র এলাকায় ভাল কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের শিক্ষা বিশেষ করে নারী শিক্ষা উপেক্ষিত ছিল। এলাকার সন্তান হিসেবে আমাকে এ বিষয়টি গভীরভাবে পীড়া দিত। একটি সামাজিক দায়বদ্ধতা সর্বদা আমাকে তাড়িয়ে বেড়াত। সুতরাং এলাকার জন্য কিছু একটা করা চাই-ই- এই অনুপ্রেরণা থেকেই আমার এক সময় মনে হয় অবশ্যই অত্র এলাকায় একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।